নাচোলে জামায়াত প্রার্থী ড: মিজানুর রহমানের নির্বাচনী জনসভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড: মু. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় নাচোল বাজার হাটচাতাল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড: মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি, সহ-সেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মারুফুল ইসলামসহ বিভিন্ন স্তরের ছাত্রশিবির ও জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতথির বক্তব্যে ড: মু. মিজানুর রহমান বলেন এ আসনে নাচোলবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতির বিরুদ্ধে ও ন্যায় এবং ইনশাফের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।