সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুলের দুর্গাপুরে প্রচার মিছিল

দুর্গাপুর প্রতিনিধি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুলের দুর্গাপুরে প্রচার মিছিল

রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের ইসফা খায়রুল হক শিমুলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে দুর্গাপুর পুরান বাস স্ট্যান্ড তার নির্বাচনী অফিসের সামনে থেকে এ প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।


এসময় মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী  ইসফা খায়রুল হক শিমুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন বিএনপিন সাবেক সভাপতি মমিন উদ্দিন, যুবদল কর্মী মুক্তাদির হোসেন মন্টুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


পরে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, আমাদের অনেক স্থানে ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের অনেক কর্মীদেরকেও ভয়-ভীতি দেখানো হচ্ছে। আমরা সব কিছুকে পিছনে ফেলে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমাদের স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলকে বিজয়ী করেই ঘরে ফিরবো।