সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী-২ আসনে ধানের শীষের পক্ষে ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন
রাজশাহী-২ আসনে ধানের শীষের পক্ষে ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ রাজশাহী সদর-২, আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল।


নগরীর ৬ নাম্বার ওয়ার্ডে বিএনপি নেতা রাজু আহমেদের নেতৃত্বে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় লক্ষ্মীপুর ঝাউতলা মোড় থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে বিভিন্ন মহল্লায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


রাজু আহমেদ বলেন, আমরা ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিজয়ী করতে দিন-রাত প্রচারণা চালাচ্ছি। ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। বিগত সময়ে মিজানুর রহমান মিনু এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।