নির্বাচিত হলে ফসলে নায্যমূল্য নিশ্চিত করবো: নাজমুল হক
পদ্মা নদীঘেঁষা রাজশাহী-৬ আসন। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসন । এই আসন থেকে প্রথমবার জামায়াতের ইসলামের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হক। একান্ত স্বাক্ষাতকারে তিনি নির্বাচিত হলে কি করবেন তা জানিয়েছেন।
নাজমুল হক বলেন, নদী বিধৌত চারঘাট-বাঘা কৃষি প্রধান অঞ্চল। আমি নির্বাচিত হলে ফসলে নায্যমূল্য, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পানি নিস্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। নদীকেন্দ্রীক জীবিকা নির্বাহে জেলেদের প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলেরা মৎস্য আহরণের পাশাপাশি শুষ্ক মৌসুমে বিকল্প পেশায় আয় করে খরচ নির্বাহ করতে পারে।
তিনি বলেন, নদী তীরবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষরা উৎকন্ঠ নিয়ে বাস করে। নদী সংলগ্ন চর শাহাপুর, চকরাজাপুরসহ চারঘাটের নদীতীর এ ভাঙনরোধে নদীরক্ষা বাধ তৈরি করার চেষ্টা করবো। নদীভাঙন রোধে বাঘার চকরাজাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে স্কুল, রাস্তা, বাজারসহ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে চাই। টেকসই ঘর নির্মাণে সহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সীমান্তবর্তী এলাকা হিসেবে চারঘাট বাঘা মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, মাদককে সহনীয় পর্যায়ে আনতে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিকল্প ব্যবসার জন্য প্রেরণা যুগানোর চেষ্টা করবো। সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে সৎ ব্যবসায় নিজেদের অর্ন্তভূক্ত করার চেষ্টা করবো। তবে না শুনলে প্রচলিত সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করবো।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চারঘাট-বাঘায় দুর্ঘটনা প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাউন্ডারী ওয়াল উপর গুরুত্বারোপ করবো। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাগুলো টেকসই পাকাকরণ এর আওতায় নিয়ে আসবো। যাতে করে প্রত্যান্ত অঞ্চলের সাথে উপজেলা সদরের দুরুত্ব কমে আসে।
সরকারি উন্নয়ন প্রকল্পগুলো দুর্নীতিমুক্ত করতে প্রকল্পভুক্ত কাজের বাজেট ও ব্যয় সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি কমিটি করার মাধ্যমে প্রকল্পের কাজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে।