রাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান। আসনে নির্বাচনী মাঠে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় তার প্রচারণা আরও গতিশীল হচ্ছে। প্রতিদিনই লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এবি পার্টির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।
তিনি মানুষের দ্বারে গিয়ে উন্নয়ন, সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বার্তা নিয়ে এবি পার্টির প্রার্থী বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের নানা ভাবে তারুণ্যর মন জয় করেছন। এবি পাটির অঙ্গিকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগান নিয়ে তরুণদের মন জয় করে চলেছে।
সামগ্রিক ভোট পরিস্থিতি বিবেচনায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে রাজশাহী-১ আসনে ঈগল, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্যাম্পাস আড্ডা ও চায়ের দোকানেও বিভিন্ন প্রতীক ও প্রার্থী নিয়ে আলোচনা বাড়ছে।
এবি পার্টির প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়াই এবি পার্টির মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, একাধিক প্রার্থীর সক্রিয় অংশগ্রহণে রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা দিন দিন আরও জোরালো হয়ে উঠছে। এর মধ্যে এবি পার্টির প্রার্থীর টানা মাঠপর্যায়ের প্রচারণা ভোটের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।