বাগমারায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রাজশাহী-৪ (বাগমারা) আসনে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের উপজেলা আমির কামরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি অহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমির, কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল খালেক।
বক্তব্য রাখেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার আবদুল বারী সরদার। অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা আবদুল আহাদ কবিরাজ, ইসমাইল আলম, আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা মীর ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে।