মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বদলগাছীতে জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
বদলগাছীতে জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভা

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসন জামাতে ইসলামীর এমপি পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে বদলগাছী উপজেলা শাখার আমির ইয়াসিন আলী আমীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সাবেক সচিব মোঃ আবু সাইদ, নওগাঁ জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ নাসির উদ্দীন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হাফিজ, উপজেলা সাবেক আমির মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস চেয়ারম্যান স.ম ফজলুল হক বাচ্চু, উপজেলা এনসিপি সভাপতি মোঃ সবদুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমির আব্দুস সামাদ, আহসান হাবিব, মীর আবুল কালাম আজাদ প্রমূখ। জনসভায় প্রধান অতিথি দেশ ও জনগণের কল্যানে বিশেষ সুযোগ সুবিধা প্রধানের অঙ্গীকার করে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে জয়যুক্ত করার আহবান জানান।