গোদাগাড়ীতে জৈব্য সার তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রোববার (০৮ ফেব্রুয়ারি) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় সিসিবিভিও শাখা কার্যালয়, কাকনহাটে দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনের সদস্যসের গৃহস্থালী পর্যায়ে জৈব্য সার তৈরী ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মধ্যম পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আলোচ্য সূচি ছিল জৈব সার ও রাসায়নিক সারের পার্থক্য ও প্রতিক্রিয়া; মাটি, শরীর ও ফসল; জৈব সার তৈরীর পদ্ধতি, উপকরণ ও ব্যবহার (হাতে কলমে); সংগঠন পর্যায়ে জৈব সার তৈরীর উদ্যোগ ও সচেতনতা ক্যাম্পেইন পরিকল্পনা।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা এবং সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।