সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক

সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এ পণ্য কিনে উপহার পেয়েছেন রাজশাহী বিভাগের ১৪ জন ক্রেতা। এসব উপহার বিজয়ীদের হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত হোন ক্রেতারা।


রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এসময় উপহার পেয়ে খুশি হন তারা।  ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহারপ্রাপ্ত অসংখ্য ক্রেতাদের মধ্য থেকে ১৪ জন ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি, ফ্রিজার, মাইক্রোওয়েভ ওভেনসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।  এই ক্যাম্পেইন চলবে আগামী রমজান মাস পর্যন্ত।


উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমারসহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তরা। 


উপহার পেয়ে গ্রাহক রতন কুমার অধিকারী বলেন, বিভিন্ন কোম্পানী উপহারের লোভ দেখিয়ে ক্রেতা টানে। কিন্তু ওয়ালটন দেখলাম ব্যতিক্রম। আমি একটি ফ্রিজ কিনেছিলাম। কয়েকদিনের মধ্যে আমাকে ফোন দিয়ে জানালো হলো আমি একটি ফ্রিজার পেয়েছি। প্রথমে বিশ্বাস নাহলেও প্লাজা থেকে আমাকে ফ্রিজারের বিষয়টি জানানো হয়। এতে আমি অনেক খুশি হয়েছি। ওয়ালটন কথা দিয়ে কথা রাখলো।  


উপহার হস্তান্তর অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নের চেষ্টা করে। ওয়ালটন সবসময় ক্রেতাদের প্রাধান্য দেয়। আমরা বিশ্বাস করি ক্রেতারা আমাদের প্রাণ। আমাদের এই ক্যাম্পেইন চলবে আগামী রমজান মাস পর্যন্ত। আমরা চাই ক্রেতারা পণ্য কিনে তাদের উপহার বুঝে নেবেন।