মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বাঘায় জামায়াতের প্রার্থীর গণমিছিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
বাঘায় জামায়াতের প্রার্থীর গণমিছিল

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হকের নির্বাচনী প্রচারণার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।


গণমিছিলটি বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।  


আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম,


উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, সেক্রেটারি ইউনুছ আলী, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চারঘাট উপজেলা আমীর আবুল কালাম আজাদ,


বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌরসভা আমীর অধ্যাপক মনিরুল আজম জিঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।