শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩৮৪ জন

সোনার দেশ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন শিক্ষা
সোনার দেশ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩৮৪ জন
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৪ হাজার ৩৮৪ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (যঃঃঢ়ং://সড়ঢ়সব.মড়া.নফ) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (যঃঃঢ়ং://ফঢ়ব.মড়া.নফ)-এ পাওয়া যাবে।

অধিদপ্তর জানায়, ৬১ জেলায় (পার্বত্য ৩ জেলা ব্যতীত) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

গত ৯ জানুয়ারি আবেদনকারীদের নিজ নিজ জেলায় বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হয়।

গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের এবং দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন।

দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন চাকরি প্রার্থী।

তথ্যসূত্র: বাংলানিউজ