সোমবার, জুন ২২, ২০২৬

এনসিটির চুক্তি থেকে সরল অন্তর্বর্তী সরকার, ধর্মঘট প্রত্যাহার

সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
এনসিটির চুক্তি থেকে সরল অন্তর্বর্তী সরকার, ধর্মঘট প্রত্যাহার

বিদেশি কোম্পানি ডিপি ওর্য়াল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।

বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে এদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

তথ্যসূত্র: বিডিনিউজ