মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বাগাতিপাড়ায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
বাগাতিপাড়ায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় আহত জিহার হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জিহার হোসেন উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে।

জিহার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।এ ঘটনায় পরিবার, এলাকা ও স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার মোটরসাইকেল নিয়ে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে বেপরোয়া গতিতে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।