মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১১ অপরাহ্ন
পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা

নওগাঁর পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে সারাইগাছী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারী শরিফুল ইসলাম প্রমুখ। এসময় ১২দলীয় জোট ও জামায়াতের পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।