মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ঝুঁকিপূর্ণ ৩৩টি ভোটকেন্দ্র, বাড়তি নজরদারি প্রশাসনের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে ঝুঁকিপূর্ণ ৩৩টি ভোটকেন্দ্র, বাড়তি নজরদারি প্রশাসনের

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ঈশ্বরদী উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে তালিকাভূক্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ‘অধিক ঝুঁকিপূণর্’ ভোটকেন্দ্র হিসেবে ৮টি এবং ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র হিসেবে ২৫টি ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে এসব ভোটকেন্দ্রে প্রশাসন অধিকতর নজরদারি করছেন বলে জানা গেছে। 

‘অধিক ঝুঁকিপূণর্’ ভোটকেন্দ্রগুলো হলে পৌর এলাকার সাঁড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী সরকারি কলেজ (মহিলা), ঈশ্বরদী সরকারি কলেজ, বিজ্ঞান ভবন (পুরুষ), ঈশ্বরদী সরকারি কলেজ, ব্যবসা প্রশাসন ভবন (মহিলা), ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সাহাপুর ইউনিয়নের শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় এবং মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র।

পাবনা-৪ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলি হলো এস এম স্কুল অ্যান্ড কলেজ (পুরুষ), এস এম স্কুল অ্যান্ড কলেজ (মহিলা), পিয়ারাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেমোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), রেলওয়ে নাজিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় (পুরুষ), নারিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরামবাড়ীয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ), মাজদিয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ), সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুল, চর রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জিগাতলা, দিয়াড় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, মানিকগনর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াড় সাহাপুর আদর্শ বিদ্যানিকেতন, নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগড়গড়ি দাখিল মাদ্রাসা, চরগড়গড়ি দাখিল মাদ্রাসা, লক্ষ্মীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর টি.এম উচ্চ বিদ্যালয়, চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় ও পতিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৭ হাজার ২৩১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৬০৫ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৮৮২ ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭৭৯ জন। আটঘরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৩২ এবং নারী ভোটার রয়েছে ৭২ হাজার ৪০৪ জন।