মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নিয়ামতপুরে জামায়াত প্রার্থীর জনসভা, ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

নিয়ামতপুর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
নিয়ামতপুরে জামায়াত প্রার্থীর জনসভা, ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে হ্যালিপোর্ট ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা, সাপাহার উপজেলা জামায়াতের আমির, এনসিপির যুব শক্তির যুগ্ন-আহ্বায়ক নিশাত আহমেদ, উপজেলা-জেলা ছাত্রশিবির নেতৃবৃন্দ।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, এদেশের মানুষকে নির্যাতন ও জুলুমের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে ও ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠনে ১১ দলীয় ঐক্যজোটের বিকল্প নেই। বাংলাদেশের ইতিহাস অক্ষুণ্ণ রাখতে উপস্থিত সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।


এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিগত এমপিরা এলাকার উন্নয়নে উদাসীন ছিলেন। তিনি নির্বাচিত হলে বরেন্দ্র এলাকার মাছের বাজার নিশ্চিতকরনে কাজ করবেন।


আলোচনা সভা শেষে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।