মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ কর্মীর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ কর্মীর মৃত্যু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে ২ কর্মীর মৃত্যু হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্লা দক্ষিণপাড়ার জোনাব আলী (৬৮) ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৪৫)।


স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, “আজ আমার গণমিছিল ছিল। সেখানে প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।”


তথ্যসূত্র: রাইজিংবিডি