সোমবার, জুন ২২, ২০২৬

আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব : ডিএম জিয়া

বাগমারা প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব : ডিএম জিয়া

রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া'কে বিজয়ের লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি)  বিকেল  চারটায়  ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে   বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। 


সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান,  তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা,  বিএনপি নেতা এ্যাড. মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি প্রমূখ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হযেছে। বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতি সহ সব বিভাগে আমুল পরিবর্তন করা হবে। এই মুহুর্তে দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের  ধানের শীষকে বিজয়ী করবেন। 


সভায়  সকল ইউনিয়ন, পৌরসভা উপজেলা, জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।