মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে একটি বসত বাড়ীতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মা আতিয়া বেগম ও দেড় বছর বয়সী শিশু কন্যা রাওজার মৃত্যু হয়েছে। এ সময় আগুনে দ্বগ্ধ হয়ে মর্জিনা বেগম নামে আরো একজন আহত হয়।


আহত মর্জিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে বসত ঘর, বাড়ির পাশের একটি মুদি দোকান ও বাড়ির গোয়াল ঘরে থাকা ১২ টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। গতরাত ৪ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান ও এরাকাবাসী জানান, রোববার রাত ৪ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামের মোন্তার হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


মুহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়ীর সব ঘর সহ গোয়াল ঘর এবং বাড়ির পাশের একটি মুদি দোকানে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


কিন্তু তার আগেই আগুনে পুড়ে মারা যায় মোন্তার হোসেনের ছেলের বউ আতিয়া বেগম ও আতিয়া বেগমের শিশু কন্যা রওজা। এ সময় গুরুতর দগ্ধ হয় মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। পরে মর্জিনা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়।