মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পাকশীতে মধ্যরাতে গুলিবর্ষন : অভিযানে ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
পাকশীতে মধ্যরাতে গুলিবর্ষন : অভিযানে ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে মধ্যরাতে হঠাৎ গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ২৪ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করলেও এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে পাকশীর ব্যারাকপাড়ায় ওয়াশার ওয়াটার প্লান্টের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যারাকে এ ঘটনা ঘটে।


পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াটার প্লান্টের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারি গোলাম কিবরিয়া শাকিলের ঘরে তল্লাশি করে ঘর থেকে ২৪ রাউন্ড গুলি ও একটি ম্যগজিন উদ্ধার করে।


বন্দুকসহ শাকিল পালিয়ে গেছে বলে নিশ্চিত করে পাকশী ফাঁড়ির পরদর্শক মনিরুল ইসলাম জানান, শাকিলের সঙ্গে রাতে কয়েকজন লোক দেখা করতে আসে, এসময় তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে গুলিবর্ষনের ঘটনা ঘটে, তবে কী কারনে বা কেন গুলি করা হয় তা নিশ্চিত করতে পারেনি কেউ। অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করা গেলে কারণ জানা যাবে। এ ঘটনায় গোলাম কিবরিয়া শাকিলসহ ৩জনকে আসামী করে ঈশ্বরদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।