রাজশাহী-৬ আসনে জামায়াতের গণ মিছিল
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ন খানম বলেছেন, ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আমরা নারীরা একত্রিত হয়ে মাঠে নেমেছি।
এই গণমিছিলে সকল মা-বোনকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে পারি এবং নারীদের উপর জুলুম নির্যাতন যেন প্রতিহত করতে পারি। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা নারীরা একত্রে হয়েছি।
ঘরে বসে না থেকে গুপ্ত বা সুপ্ত না হয়ে সব আন্দোলনে নারীরাও একত্রিত হয়ে কাজ করছি। বিগত সরকারের শাসন আমলে আন্দোলন করতে গিয়ে আমি সহ অনেক নারীকে গ্রেফতার করে জেলে নেওয়া হয়েছিল। ১২ তারিখে দাড়িঁপাল্লাকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হককে বিজয়ী করতে নারীদের গণমিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গণমিছিলটি বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি আসমা খাতুন, বাঘা পৌর শাখার সেক্রেটারি নাসিমা বেগম, বাঘা উপজেলা শাখার ছাত্রী সংস্থার সভানেত্রী আজমিরা খাতুন প্রমুখ।
অপর দিকে রোববার বিকালে গণমিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, সেক্রেটারি ইউনুছ আলী,
উপজেলা নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চারঘাট উপজেলা আমীর আবুল কালাম আজাদ, বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌরসভা আমীর অধ্যাপক মনিরুল আজম জিঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।