সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাট-বাঘায় শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী

চারঘাট প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
চারঘাট-বাঘায় শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি। তাই নাওয়া খাওয়া ভুলে গিয়ে নির্বাচনী এলাকায় প্রার্থীদের শেষ সময়ে চলছে প্রচার-প্রচারণা আর গণমিছিল। প্রার্থী ছাড়াও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নেতা কর্মীসহ সমর্থরা। দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতিসহ দল ক্ষমতা গেলে ভোটারদের পাশে থাকার অঙ্গিকার। 


এবারের নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৪ টি দলের ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখালেও মুলত লড়াই হবে বিাএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুলে হকের মধ্য্।ে  প্রতীক বরাদ্ধে পর থেকে নির্বাচনী মাঠে প্রত্যন্ত এলাকায় সাড়া জাগিয়েছে, সেদিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন আবু সাইদ চাঁদ।


তবে পাল্লায় দিয়ে প্রচারনার মাঠে রয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকও। প্রচারনার শেষ সময়ে শতশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন চাঁদ। চাঁদের ভোট প্রার্থনায় মুখোড়িত হয়ে উঠেছে চারঘাট-বাঘায় প্রত্যন্ত এলাকা।


নারী-পুরুষ ভোটাররা বলছেন চাঁদ জীবনগর্ভধারীনি মা ও একমাত্র সহধর্মীনিকে হারিয়ে চাঁদ আজ নিঃশ্ব। জীবনে সব কিছু হারিয়ে শেষ জীবনে ভোটারদের কাছে একজন সাদা মাটা মনের মানুষ হচ্ছেন বিএনপির প্রার্থী চাঁদ। এবারের নির্বাচনে চাঁদকে এক টা করে ভোট দিয়ে চারঘাট-বাঘার মানুষ তার সঙ্গে থাকতে চাই। 


অন্য দিকে পরিবর্তনের অঙ্গিকার তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক। নারী-পুরুষ ভোটাররা বলছেন জামায়াত চাই পরিবর্তন। নৌকা, ধানের শীষ ও লাঙ্গল তো দেখলেন।


এবারের নির্বাচনে পরিবর্তনের জন্য একটিবার দাড়িপাল্লায় ভোট চাই। তবে ভোটারদের দাবি এবারের নির্বাচনে যিনি হবেন সাদা মনের মানুষ, তিনি হবেন সত্যিকারের চারঘাট-বাঘার মানুষের দিন বদলের সৈনিক, ভোটাররা সব সময় আগেও পেয়েছে, ভবিষ্যতেও কাছে পাবে। তাকেই  ভোট দিয়ে নির্বাচিত করতে।


সেই দিক থেকে আবু সাইদ চাঁদ রয়েছেন চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মরা। অন্য দিকে পরিবর্তনের জন্য ন্যায়ের  পক্ষে, সন্ত্রাস চাদাবাজ বন্ধে জামায়াতের পক্ষেই ১২ তারিখ ভোটাররা তাদের রায় দেবেন বলে দাবি জামায়াতের ও নেতাকর্মীদের।


এ দিকে চারঘাট-বাঘার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিএনপি প্রার্থীর পক্ষে আলাদা আলাদা ভাবে বিভিন্ন নেতার নেতৃত্বে প্রতিদিন চলছে প্রচার-প্রচারনা।


শতশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশাল গনমিছিল করেছেন বিএনপির প্রার্থী চাঁদের প্রধান এজেন্ট চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। মিছিলে নারী-পুরুষ ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল দেখে চারঘাট বাজারসহ সর্বস্তরের এখন ধানের শীষের জোয়ার উঠেছে বলে মনে করেন সাবেক মেয়র বিকুল।


আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে সর্বস্তরের মানুষ ব্যালটের মাধ্যমে প্রমান করে দেবে চাঁদ খেটে খাওয়া মানুষের হৃদয়ে স্পন্দন।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।