মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আমি এতিম, আপনাদের ভালোবাসাই একমাত্র শক্তি : স্বতন্ত্র প্রার্থী টিপু

নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
আমি এতিম, আপনাদের ভালোবাসাই একমাত্র শক্তি : স্বতন্ত্র প্রার্থী টিপু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 


হাজারো মানুষের উপস্থিতিতে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ এক জনসমুদ্রে পরিণত হয়।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রচারণার শেষলগ্নে এই জনসভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরের পর থেকেই লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন কর্মী-সমর্থকরা।


স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। টিপুর  হাজার হাজার কর্মি সমর্থকরা  এদিন দুপুর পর থেকেই ভ্যান, অটো এবং পায়ে হেটে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে  জমায়েত জমায়েত হতে থাকে।  


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন। 


বক্তব্যে টিপু বলেন, আমি এতিম, আমার কেউ নেই, যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের ভালোবাসাই আমার একমাত্র শক্তি। বিশ্ব বিদ্যালয় পড়া-লেখা করে চাকুরী করি নাই, টাকা পয়সা কামাই নাই, দলের জন্য যৌন শেষ করেছি।


তিনি এনপির পার্থী  ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলকে উদেশ্য করে বলেন, তারেক রহমান ও বেগম খালেদার জিয়ার মামলা আটকে রেখে কিভাবে মনোনয়ন নিয়েছেন তা সবই জানা আছে।   


তিনি নির্বাচিত হলে অবহেলিত লালপুর ও বাগাতিপাড়ার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভোটারদের কাছে কলস প্রতীকে ভোট প্রত্যাশা করেন।