মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র : দুুলু

নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র : দুুলু

নাটোর সদর ও নলডাঙ্গা  ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। মানুষ ২০ বছর ভোট দিতে পারেনি।


এখন মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তাই এবার ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সোমবার বিকেলে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী মিছিল শেষে  জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।


সমাবেশে আরে বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর সদর ও নলডাঙ্গা  আসনের নির্বাচন পরিচালনা কমিটির  আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি সাবেক এমপি  সুফিয়া হক প্রমুখ।