বদলগাছী বিএনপির শেষ মুহূর্তে প্রচারনা জনসভায় জনতার ঢল
নওগাঁ ৩- (বদলগাছী- মহাদেবপুর) আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে সোমবার বিকাল ৪টায় বদলগাছী পইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর আগেই নেতাকর্মিরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শহরাংশ। মাঠের চতুরদিক কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় নেতাকর্মি, সমর্থক ও সাধারণ লোকজন। জনসভায় জনগনের উদ্দেশ্যে এমপি পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সকলেই সমান সুবিধা পাকে। কৃষকদের স্বনির্ভর করতে যা যা দরকার করা হবে।
আমাকে আপনারা নির্বাচিত করলে আমার জীবনের শেষ বিন্দু দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। কোন দলবাজি হবে না। শিক্ষাংগন রাজনৈতিক মুক্ত থাকবে। এলাকায় মাদক থাকবে না। দুর্নীতি থাকবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্য থাকবে। সাধারণ মানুষই হবে সবচেয়ে সম্মানিত মানুষ। কেউ রাজনীতির প্রতিহিংসার শিকার হবে না। কৃষিপূণ্যসহ নাক ফজলি আম সংরক্ষনে নির্মান হবে হিমাগার, রেল লাইন চলে আসবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদি চৌধুরী টিপু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন। প্রধান বক্তা জেলা বিএনপির সভাপতি মো, আবু বক্কর সিদ্দিক নান্নু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্্যাহ , সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
ক্যাপশনঃÑ নওগাঁ ৩ আসন বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী