সোমবার, জুন ২২, ২০২৬

পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

সংবাদ বিজ্ঞপ্তি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও মুরগীবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষে দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহতরা হলেন ট্রাক চালক মিন্টু ও ট্রাক চালকের সহকারী স্বাধীন আলী।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, তাহেরপুর থেকে মুরগীবোঝাই ভটভটি পুঠিয়া দিকে যাচ্ছিল। অন্যদিকে বালুবোঝাই ড্রামট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা ভটভটি ছিলেন। পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

 ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। দুর্ঘটনাকবলিত জব্দ করা হয়েছে।