মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন, ইমিগ্রেশন ১ দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন, ইমিগ্রেশন ১ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে  পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে ভোটের দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারী বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।