মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিজিনির অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।


তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।


এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র  বিজিবি সদস্যরা মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।