সোমবার, জুন ২২, ২০২৬
রিটার্নিং অফিসার কাছে অভিযোগ

নাটোরে ইসলামী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে ৪ কোটি টাকা লেনদেন

নাটোর প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
নাটোরে ইসলামী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে ৪ কোটি টাকা লেনদেন

নাটোরে ইসলামি ব্যাংকের মাধ্যমে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা ব্যাংক লেনদেনের করে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত এমন অভিযোগ করেছেন,


নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।এবিষয় জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগও করেছেন বিএনপির  ওই প্রার্থী। 


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি প্রার্থী এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী কার্যাালয় নাটোর শহরের আলাইপুরে সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ করেন। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়টি, অজ্ঞ ও উর্বর মস্তিকের লোকের বলে মন্তব্য করেছেন।   


দুলু অভিযোগ করে বলেন,নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ইসলামি ব্যাংকের নামে অ্যাকাউন্টে ঢাকা থেকে সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ কোটি টাকা পাঠানোর হয়েছে। নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইতোপূর্বে এধরনের লেনদেনের নজির নেই বলে দাবি করেন তিনি।


হঠাৎ করে ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের প্রার্থী দুলু বলেন, তার শংকা এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে। সেকারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন বন্ধ চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।


এবিষয় জামায়াতে ইসলামী এর নির্বাচন পরিচালনা কমিটি পরিচালক আতিকুল ইসলাম রাসেল বলেছেন, জামায়াতের ভোট কেনার জন্য ব্যাংক থেকে টাকা উত্তলন করা লাগেনা। জামায়াতের যারা কর্মি সমর্থক আছেন তারা তাদের লাউ কুমড়া বেচা, ডিম বেচা কাটা জমিয়ে ফান্ড করে সেই টাকা খরচ করে। যারা অজ্ঞ ও উর্বর মস্তিকের লোক তারাই এধরনের অভিযোগ করে।


এ বিষয়ে নাটোর ইসলামি ব্যাংকের এভিপি রেজাউল করিম, বলেন, ৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য তেমন কোন বড় বিষয় নয়। ভোটের মধ্যে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তাই তারা এটিএম বুথের জন্য এসব টাকা চেয়েছেন।এই লেনদেনকে সন্দেহভাজন ভাবার কোন কারণ নেই বলে দাবি করেন তিনি।


নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জল কুমার বলেন, লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলেছেন। উর্ধতন কতেৃপক্ষ সিন্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যাবস্থ নেয়া হবে।


এবিষয়ে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ইসলামি ব্যাংকের সন্দেহভাজন লেনদেন বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে উর্ধতন কতৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন।