সোমবার, জুন ২২, ২০২৬

নগরীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
নগরীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

সিপিএসসি, র‌্যাব-৫ কর্তৃক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১.৪৫ ঘটিকায় নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।  

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।