সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছীতে ঝাড়ঘরিয়া গ্রামে পেট্রোল বোমা উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন
বদলগাছীতে ঝাড়ঘরিয়া গ্রামে পেট্রোল বোমা উদ্ধার

নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কের পশে ঝাড়ঘরিয়া গ্রামে ধোপের দোকানের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক অভিযান চালিয়ে ঝাড়ঘরিয়া গ্রামের সম্পদ সরকারের দোকানের পাশ থেকে এই পেট্রোল বোমা উদ্ধার করা হয়। সম্পদ সরকারের স্ত্রী বিউটি বেগম জানান, আমরা রাতে দোকানেই থাকি।

সকাল ৬টার দিকে ৪জন লোক মোটর সাইকেল যোগে এসে দোকানের পূর্ব পার্শ্বে সুরঙ্গের ভিতর বস্তা রেখে চলে যায়। কি রাখলেন কে আপনারা জানতে চাইলে দোকানদারকে ধমক দিয়ে বলে তারা প্রশাসনের লোক চুপ থাকেন বলে তারা চলে যায়। একটি মোটর সাইকেল সাদা রঙ্গের। খবর পেয়ে ডিএডি আশরাফুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে।

বস্তার মধ্যে কার্টনের মধ্যে ছিল ৫টি বোতল, ৪টি কৌটা ছিল। বোতল এবং কৌটার মুখ গুলো মোড়ানো ছিল। তথ্য সংগ্রহকালে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থরে উপস্থিত হন। বিজিবি সদস্য উপস্থিত হয়। পরে সেগুলো ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটানো হয়। থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, উদ্ধারকৃত বোতল বা কৌটা এগুলো মূলত ককটেল সাদৃশ্য। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।