বাগমারায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ
রাজশাহীর বাগমারায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃংখলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের মধ্যে নির্বাচনী সরঞ্জামাদী সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিক থেকে সরঞ্জামাদী বিতরন শুরু করেন, সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম।
রিটানিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এবারের সংসদ নির্বাচনে উপজেলার ১২২ টি ভোট কেন্দ্রে ৩ লক্ষ ১৬ হাজার ৫১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে নতুন ভোটার হিসেবে এবারের নির্বাচনে ১০ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন সুষ্ঠ ভাবে করার লক্ষে উপজেলার ১২২টি ভোট কেন্দ্রের জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের পাশাপাশি বিভিন্ন গোওেয়ন্দা সংস্থা এবং আনসার সদস্যরাও মাঠে রয়েছেন। নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ট্রাইকিংফোর্স, ভ্রাম্যমান আদালতসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকবেন বলে জানা গেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা শক্ত ভাবে হাতে দমন করা হবে রিটানিং কর্মকর্তার প্তর থেকে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, নির্বাচনী সকল কার্যক্রম ও প্রস্তুতি শেষে সরঞ্জামাদী ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।