সোমবার, জুন ২২, ২০২৬

আমি গায়ের জোরেই বিএনপি করবো : বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন
আমি গায়ের জোরেই বিএনপি করবো : বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু

নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, নির্বাচনের পরও বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি থেকে বহিস্কৃত বিএনপির বিদ্রোহী মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।


ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি শহীদ জিয়ার সৈনিক। গায়ের জোরেই এই রাজনীতি করে এসেছি, ভবিষ্যতেও করব। প্রতিপক্ষ কখনোই আমাকে রাজনীতি করতে দিতে চায়নি, তবুও আমি রাজনীতি করেছি। বিষয়টি তারেক রহমান নিজেও জানেন।’


তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে তরুণ ভোটারদের কাছ থেকে। এ কারণে আমি নির্বাচনে জয়লাভ করার আশাবাদী।


এক প্রশ্নে উত্তরে জাকারিয়া পিন্টু অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তাঁর সমর্থকরা ভোটারদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।


এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তিনি জেলা বিএনপির যুগ্মসম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।