মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নওগাঁ-১ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
নওগাঁ-১ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান

নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭ টা ৪৫ মিনিটে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নি কেন্দ্র রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শেষে গণমাধ্যম কর্মীদের বলেন,  সকাল থেকেই ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোটকেন্দ্রে আসছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভোটের ফলাফল নিয়ে তিনি বলেন, ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন।

অপরদিকে, ডা. ছালেক চৌধুরী নিজ কেন্দ্র নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ৩০ মিনিটে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ফলাফল যাই হোক মেনে নিব।

উল্লেখ্য, সকাল ৭ টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত।