মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভোটকেন্দ্রে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পোলিং অফিসার, হাসপাতালে মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন
ভোটকেন্দ্রে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পোলিং অফিসার, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে প্রাণ হারিয়েছেন মো. মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, , সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় অন্যরা তাকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে আমরা মর্মাহত।