সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় ভোটের উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ

বগুড়া প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২ অপরাহ্ন
বগুড়ায় ভোটের উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ

বগুড়া সাতটি আসনে  উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট  অনুষ্ঠিত হচ্ছে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।


বগুড়ার সাতটি আসনে বেলা দুইটা পর্যন্ত  ভোট পড়েছে ৫৩ দশমিক ১৪ শতাংশ। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।


এদিনে ভোট গ্রহণের শুরুতে বগুড়া - ৬ সদর আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা শহরের হাসনা জাহান কান্ডারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় ভোট প্রদান করেন। অনেক বছর পর পরিবেশ পেয়ে ভোট  কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল প্রাণচাঞ্চল্যময় ।


এই আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সকাল সাড়ে সাতটায় তাঁর ভোট প্রদান করেন শহরের সেউজগাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ।    


বগুড়া -৬ আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বগুড়া -৬ সদর আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানকে এই আসনের ভোটাররা সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন।


বগুড়া - ৫ আসনের ধুনকুণ্ঠি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  সকাল সাড়ে ৯টার দিকে ভোট প্রদান করেন  বগুড়া ৫ আসনের   বিএনপি মনোনীত প্রার্থী  গোলাম মোহাম্মদ সিরাজ।  একই সাথে  প্রার্থীর স্ত্রী ও পুত্র  সহ পরিবারের অন্যান্য সদস্যরা  ভোট প্রদান করেন। 


ভোাট প্রদান শেষে জিএম সিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন. ১৭ বছর পরে  মানুষ স্বতঃস্ফূর্তভাবে  ভোট দিতে পারছে। সকাল থেকেই দেখছি  ভোট কেন্দ্রে  মানুষের উপচে পড়া ভিড়।  ভোট কেন্দ্রে ভোট দিতে পেরে মানুষের যে অনুভূতি  বিশ্বাস করেন  ভাষায় প্রকাশ করার মত নয়। আশা করি শেরপুর ধুনটের মানুষ  বিপুল ভোটের ব্যবধানে  বিএনপির প্রার্থীকে  জয়যুক্ত করবে। একই সঙ্গে বিএনপির ভুমিধস বিজয় হবে ইনশাল্লাহ। 


জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত  প্রার্থী  আলহাজ্ব দবিবুর রহমান ভোট প্রদান করেন তার নিজ ইউনিয়ন  খামারকান্দির শুভগাছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে। 


একই দিনে ভোটগ্রহণের শুরুতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী  মীর মাহমুদুর রহমান চুন্নু তার  নিজ কেন্দ্র   ছোনকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  তার ভোটারাধিকার প্রয়োগ করেন । 


বগুড়ার ১ আসনের সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮টার দিকে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। 


এদিকে একই দিনে সকাল ৯টার দিকে উপজেলার কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত মনোনীতসংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সকাল থেকেই পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শুরু হয়েছে।


বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। সাতটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাপাসহ বিভিন্ন দলের ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


জেলার ৭টি আসনে ৯৮৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি যার মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী।


বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মোট ভোটার ৩,৭২,৮০০ জন, ভোটকেন্দ্র ১২৬টি, এবং ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে  কাজী রফিকুল ইসলাম(ধানের শীষ), ইসলাম থেকে অধ্যক্ষ শাহাবুদ্দিন(দাঁড়িপাল্লা) ইসলামী আন্দোলন থেকে এবিএম সোস্তফা কামাল পাশা (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেস থেকে আসাদুল হক (ডাব), গণফোরাম থেকে জুলফিকার আলী( উদীয়মান সূর্য) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে ধ মীর শাহে আলম(ধানের শীষ) , নাগরিক ঐক্য থেকে কেটলি প্রতীক নিয়ে মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলাম থেকে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান(দাঁড়িপাল্লা) , ইসলামী আন্দোলন থেকে জামাল উদ্দিন( হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু( সিঁড়ি), গণঅধিকার পরিষদ থেকে সেলিম সরকার( ট্রাক) প্রতীক। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। মোট ভোটার ৩,৩৯,৩৭০ জন, ভোটকেন্দ্র ১১৪টি।


বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট ৪ জন প্রার্থী, বিএনপি থেকে  ধানের শীষ প্রতীক আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামের প্রার্থী প্রতীক নূর মোহাম্মদ( দাঁড়িপাল্লা) ইসলামী আন্দোলনের  প্রার্থী শাহজাহান আলী তালুকদার( হাতপাখা) , জাতীয় পার্টির প্রার্থী শাহিনুল ইসলাম(লাঙ্গল) প্রতীক। ভোটার ৩,৩৫,৩৬২ জন, ভোটকেন্দ্র ১১৮টি।


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে চারজন প্রার্থী। বিএনপি থেকে  আলহাজ্ব মোশারফ হোসেন(ধানের শীষ) , জামায়াতে ইসলাম থেকে (দাঁড়িপাল্লা)প্রতীক নিয়ে  মোস্তফা ফয়সাল, ইসলামী আন্দোলন থেকে  মুহাঃ ইদ্রিস আলী( হাতপাখা), জাতীয় পার্টি থেকে  শাহীন মোস্তফা কামাল(লাঙ্গল)। এ আসনে ভোটার ৩,৫৬,৯৯৮ জন, ভোটকেন্দ্র ১১৪টি।


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে  বিএনপির  সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ),  জামায়াতে ইসলামের প্রার্থী  দবিবুর রহমান(দাঁড়িপাল্লা) ,এলডিপির প্রার্থী  কুদরত-ই-সাকলায়েন(ছাতা) ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মীর মোঃ মাহমুদুর রহমান ( হাতপাখা) , সিপিবির  প্রার্থী  শিপন কুমার রবিদাস (কাস্তে।  এ আসনে মোট ভোটার ৫,৬৯,১৬৮ জন, ভোট কেন্দ্র ১৮৮টি, ৫ জন প্রার্থী।


বগুড়া-৬ (সদর) আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন। জামায়াতে ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আবিদুর রহমান সোহেল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ হাতপাখা, এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দিলরুবা নূরী মই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪,৫০,৩০৭ জন, ভোট কেন্দ্র ১৫০টি।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) চারজন প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী  মোরশেদ মিলটন(ধানের শীষ)   জামায়াতে ইসলামীর প্রার্থী  মোঃ গোলাম রব্বানী( দাঁড়িপাল্লা)  ইসলামী আন্দোলন  বাংলাদেশ এর প্রার্থী  মোঃ শরিফুল ইসলাম(হাতপাখা), হারিকেন প্রতীক মোঃ আনছার আলী। ভোটার ৫,৩৩,৪৯১ জন, ভোটকেন্দ্র ১৭৩টি।  


ভোটগ্রহণ কালে  বগুড়ার সাত আসনে কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির খবর পাওয়া যায়নি। তবে

জেলার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে তাহেরুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এমব বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ বিযয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন এ ব্যাপারে প্রশাসন সকল ধরনের সহযোগিতা এবং নজরদারি নিশ্চিত করেছে।