রাজশাহী-৬ আসনের আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা কোন ভোট পায়নি
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা কোন ভোট পায়নি। এ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৫০ ভোট।
দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৫৮ ভোট। এদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ২ ভোট। অন্যদিকে হাতপাখার প্রার্থী আবদুম সালাম সুরুজ কোন ভোট পায়নি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪২৪ ভোট। উপস্থিত ভোট সংখ্যা ২১২। এরমধ্যে বাতিল হয়েছে ১ ভোট।
হাঁ ভোট পড়েছে ৮৪ এবং না ভোট পড়েছে ৯৫। বাতিল হয়েছে ২৮ ভোট। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহসান হাবিব।