সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী ৬টি আসনে চারটিতে বিএনপি ২টি জামায়াত এগিয়ে

নিজস্ব প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
রাজশাহী ৬টি আসনে চারটিতে বিএনপি ২টি জামায়াত এগিয়ে

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া দুটি আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। 


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত নয়টায় রাজশাহী জেলার রিটার্নিং অফিসার আফিয়া আখতার এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে এগিয়ে আছে জামায়াতের প্রার্থীরা। রাজশাহী-২, রাজশাহী-৩, রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনে এগিয়ে আছেন বিএনপি প্রার্থীরা। 


রাজশাহী-১ আসনে ১৫৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছে ৬৪ হাজার ১৩৪। আর ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৪ হাজার  ২৬ ভোট। রাজশাহী-২ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ২২ হাজার ১২৯ ভোট ও দাড়িপাল্লা প্রতীক ভোট পেয়েছে ১৭হাজার ৮১৪ ভোট।


রাজশাহী-৩ আসনে ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে ৮০ হাজার ১৭৯ ও দাড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৮ হাজার ১১৩ ভোট। রাজশাহী-৪ আসনে ১২২টি কেন্দ্রের মধ্যে ৬১টি ফলাফল ঘোষণা হয়েছে। দাড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৪ হাজার ৩২০ ভোট ও ধানের শীষ পেয়েঠে ৫৯ হাজার ২০৯ ভোট। 


রাজশাহী-৫ আসনে ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩টি ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে ১৪ হাজার ৮৬৯ ও দাড়িপাল্লা পেয়েছে ৫ হাজার ৩৭২ ভোট। রাজশাহী-৬ আসনে ১১৯টি কেন্দ্রের মধ্যে ২১টিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ধানের শীষ পেয়েছে ৩০ হাজার ৮৮৮ ভোট ও দাড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ৫২০ ভোট।