সোমবার, জুন ২২, ২০২৬

কুমিল্লা-৪ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের

সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
কুমিল্লা-৪ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের
জসিম উদ্দিন

বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।


লাইভে জসিম উদ্দিন অভিযোগ করেন, আমাদের বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুরসহ ইউনিয়নগুলোতে অনিয়ম, কারচুপি ও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।


আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি। তারা সাড়া দেয়নি। তাই আমি নির্বাচন বর্জন করলাম।


প্রসঙ্গত, ঋণখেলাপির কারণে নির্বাচন থেকে ছিটকে যান বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।


বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে শেষ পর্যন্ত দল থেকেও বহিষ্কার হন তিনি।পরে ওই আসনে বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানায়।


তথ্যসূত্র: বাংলানিউজ