সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড.কেরামত আলি বেসরকারিভাবে নির্বাচিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড.কেরামত আলি বেসরকারিভাবে নির্বাচিত

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত  ত্রয়োদশ  সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত  প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩।


তার নিকটতম বি এন পির মনোনীত  প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি  পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ১৩ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ  জেলা রিটার্নিং অফিসার  মো. শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষণা করেন। 


উল্লেখ্য, যে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ  ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৮১ জন।কেন্দ্র হলে ১৫৯টি।  বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট হলো ৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত।ভোটের শতকরা হার ৭৬.৬৫%