রাজশাহী-৬ আসনে ২ প্রার্থী হারালেন জামানত
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জনের মধ্যে জামানত হারিয়েছেন ২ প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে তারা বিধি মোতাবেক জামানত হারিয়েছেন।
প্রার্থী দুইজন হলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাত পাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বীতা করেন।
এরমধ্যে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট।
এ দিকে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। ব্যবধান ৫৫ হাজার ৭০৭ ভোট। বাঘা ও চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে।
বাঘা-চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি।
এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ ৬৫ হাজার ৪১০, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৬৪৫, লাঙ্গল ১ হাজার৫১৭, হাতপাখা ১ হাজার ৪৬। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ধানের শীষ ৮১ হাজার ৯৪৯, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৮১৫, লাঙ্গল ১ হাজার ৩২০, হাতপাখা ৫৪০ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।