সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড: মিজানুর রহমান নির্বাচিত

সোনার দেশ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড: মিজানুর রহমান নির্বাচিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়।


এ আসনের ১৮৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী দাঁড়ি-পাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার দু’শ ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী ধানের শী ষপ্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। জামায়াতের প্রার্থী ১৬ হাজার ১০৮ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 


বিজয়ী প্রার্থী ড. মু. মিজানুর রহমান এ আসনের কর্মী, ভোটার-সমর্থকদেরকে বিজয় বা আনন্দ র‌্যালী না করে মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়েছেন।