সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী-৬ আসনে ফুলের মালায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদ

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
রাজশাহী-৬ আসনে ফুলের মালায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত এমপি জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর থেকে তার নিজ বাড়িতে এলাকার মানুষ এই সংবর্ধনা দেন। 


এ বিষয়ে আবু সাঈদ চাঁদ বলেন, নির্বাচিত হওয়ার পর বাঘা ও চারঘাট উপজেলার মানুষ আমার সাথে দেখা করতে এসে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। 


৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ৯২ হাজার ৯৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 


এ দিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ১ হাজার ৬২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) ২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিধিমোতাবেক জামানত হারিয়েছেন। 


এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ ৬৫ হাজার ৪১০, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৬৪৫, লাঙ্গল ১ হাজার৫১৭, হাতপাখা ১ হাজার ৪৬। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ধানের শীষ ৮১ হাজার ৯৪৯, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৮১৫, লাঙ্গল ১ হাজার ৩২০, হাতপাখা ৫৪০ ভোট।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।