মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহী-৪ আসনে ৫৭৬৫ ভোটে জামায়াতের আব্দুল বারি জয়ী

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
রাজশাহী-৪ আসনে ৫৭৬৫ ভোটে জামায়াতের আব্দুল বারি জয়ী

রাজশাহী-৪ বাগমারা আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারি সরদার ১ হাজার ৬৫৯টি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপি মনোনীত প্রার্থী ডিএমজিয়াউর রহমান জিয়া ৭৯৭টি পোস্টাল ভোটসহ মোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৫ হাজার ৭৬৫ ভোট বেশী পেয়ে জয়লাভ করেন ডাক্তার আব্দুল বারি সরদার।

এছাড়াও মোট চারজন প্রার্থীর মধ্যে অপর দুইজনেরমধ্যে জাতীয়পার্টির ফজলুল হক ৫৫টি পোস্টাল ভোটসহ ১ হাজার ৭৫৯ ভোট এবং ইসলামী আন্দোলনবাংলাদেশ এর প্রার্থী তাজুল ইসলাম খান ২৫টি পোস্টাল ভোটসহ মোট পেয়েছেন ৬৭০ ভোট।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্র ছিল ১২৩টি।