মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নওগাঁ-২ আসনে ইতিহাসের প্রথম দাঁড়িপাল্লার প্রার্থী এনামুল হক বিজয়ী

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
নওগাঁ-২ আসনে ইতিহাসের প্রথম দাঁড়িপাল্লার প্রার্থী এনামুল হক বিজয়ী

৪৭ নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. এনামুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৪১হাজার ৫২৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ধানের শীষ প্রতিকে মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

জানা যায়, মো: এনামুল হক ৬ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ২ লাখ ৮৬ হাজার ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে কাস্টিং ভোটের হার প্রায় ৭৭ শতাংশ। 

অপরদিকে, আমার বাংলাদেশ পার্টি মনোনীত ঈগল মার্কার প্রার্থী মো. মতিবুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৮০ ভোট। এই আসনে নষ্ট বা অবৈধ ভোটের পরিমাণ ৭ হাজার ৪৩১ ভোট। 

উল্লেখ্য, দেশে এবং দেশের বাইরে থেকে ১ হাজার ৭২৩ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গণরায় প্রতিফলিত হওয়ায় বিজয়ী প্রার্থী মো. এনামুল হক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধামইরহাট ও পত্নীতলার ভোটারদের ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি সবাইকে শান্ত থাকারও আহবান জানান।

এই নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার জামায়াতে ইসলামী নওগাঁ-২ আসনের বিজয় অর্জন করায় পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নওগাঁ জেলা নায়েবে আমীর মো: হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করেন।