সোমবার, জুন ২২, ২০২৬

বিজয়ী প্রতিদ্বন্দ্বী নাছির চৌধুরীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

সোনার দেশ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন
বিজয়ী প্রতিদ্বন্দ্বী নাছির চৌধুরীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির
সংগৃহীত ছবি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৪১টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নির্বাচনে হেরে গিয়েও ফুল দিয়ে বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নাছির উদ্দিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।

এর আগে নির্বাচনের রাতেই তিনি বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেন।

শিশির মনির তার নিজের ফেসবুকে লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা। 

এই স্ট্যাটাসে তার সমর্থিত নেতাকর্মী সমর্থকসহ নানান শ্রেণীপেশার মানুষ তাকেও শুভেচ্ছা জানান।

শুক্রবার নাছির উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শিশির মনিরের শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ানোর ছবি ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১১১টি কেন্দ্রে সুনামগঞ্জ-২ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

তথ্যসূত্র: বাংলানিউজ