সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে দ্বিগুন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
রাজশাহীতে দ্বিগুন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী

রাজশাহীতে গণভোটে দ্বিগুন ‘হ্যাঁ’ ভোট পেয়েছে। জেলার ছয়টি আসনেই হ্যাঁ ভোট জয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। নাÑএর চেয়ে হ্যাঁ ৫ লাখ ১২ হাজার ১৫২ ভোটে এগিয়ে।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, রাজশাহীর ছয়টি আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ৯ লাখ ৯৬ হাজার ৭৮৪টি। আর না ভোট দিয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৬৩২টি।    


ফলাফলে দেখা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১৬০টি কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ২৫২টি। না ভোট দিয়েছেন ৭৫ হাজার ২৬৮টি। মোট ভোট পড়েছিল ৩ লাখ ৫১ হাজার ১৮০টি। ভোট বাতিল হয়েছে ৩৫ হাজার ৩৮৭টি। বৈধ ভোট ৩ লাখ ১৫ হাজার ৭৯৩টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০।


রাজশাহী-২ (সদর) আসনে ১১৬টি কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৩৮টি। না ভোট ৭৭ হাজার ৬৩১টি। মোট ভোট পড়েছিল ২ লাখ ৩৫ হাজার ৭০৭টি। বাতিল হয়েছে ৮ হাজার ২৩৮টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৬৯টি। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) ১৩২টি কেন্দ্রে ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৮১টি। না ভোট দিয়েছেন ৯৬ হাজার ১২৪টি। মোট ভোটের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮১১টি। বাতিল হয়েছে ৩২ হাজার ৯২৭টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮৮৪টিতে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৩৮।


রাজশাহী-৪ (বাগমারা) আসনে ১২৩টি কেন্দ্রে ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২টি। না ভোট দিয়েছেন ৬১ হাজার ২২৯টি। মোট ভোটের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৫২৩ ভোট। বাতিল হয়েছে ২৩ হাজার ৯১২টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৬৬১টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯।


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১৩৩টিতে কেন্দ্রে ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৫৩টি। না ভোট দিয়েছেন ৭৯ হাজার ১৬৮টি। মোট ভোট সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ১৫৫ট। বাতিল হয়েছে ২৮ হাজার ৬৩৩টি। মোট ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫২২টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন।


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ১২০টি কেন্দ্রে ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮০৫টি। না ভোট দিয়েছেন ৯৫ হাজার ২১২টি। মোট ভোটের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮। বাতিল হয়েছে ২৭ হাজার ৩৯১। বৈধ ভোট ২ লাখ ২৬ হাজার ১৭টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৯ জন।#