সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে নির্বাচনী পরবর্তী জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষ,আহত ১০, ৪টি বাড়ি ভাংচুর

শিবগঞ্জ প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জে নির্বাচনী পরবর্তী জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষ,আহত ১০, ৪টি বাড়ি ভাংচুর

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিবগঞ্জে জামায়াত ও বিএনপি’র মধ্যে দুইদফা  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০/১২জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে। 


স্থানীয়  সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে বলে সন্দেহ করে মোশারফ হোসেন গ্রুপের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যার পরে  বাবর আলি গ্রুপের লোকজনের ওপর হামলা করে ও ইটপাটকেল মারে। এ ঘটনায় তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে স্থানীয়রা। পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে মোসারফ হোসেন মেম্বারের গ্রুপ আবারো  বাবর গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে  দীন মোহসম্মদ সাদিকুল, বাবর আলি ও বিসারতের বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। 


বাবর আলির ছেলে মিজানুর রহম বলেন, আমার পরিবার বিএনপি করার পরও  মোশাররফ হোসেন মেম্বার তার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গিয়ে মোশাররফ হোসেন, পলাশ বাবু বিসিক আলি সহ আরো কয়েকজনের হাতে সাদিকুল ইসলাম(৫৯) তার ছেলে ইউসুফ আলি (২৭) মেয়ে আদরী, বাবর আলি ও ছেলে  মোসতাহিদুল কে আহত করে এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। তিনি আরো জানান, জীবনের নিরসপত্তা চাই। 


এ ব্যাপারে দূর্লভপুর ইউপি চেয়ারম্যসন আযম আলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে বলে সন্দেহ করে জগন্নাথপুর গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে মোশারফ হোসেন মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই দেলওয়ার হোসেন বলেন, সংবাদ পেযে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।