সিরাজগঞ্জে হ্যাঁ ভোট বিজয়ী, ভোটার উপস্থিতি ৬৩.৫৫ শতাংশ
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিলেন (৬৩. ৫৫ শতাংশ) বলে ভোটের চুড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) জেলার ৬টি উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ফলাফলের ঘোষণায় এতথ্য জানা যায়।
এর মধ্যে সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর) উপজেলা আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৩৯ ভোট। না ভোট পড়েছে ৬৬ হাজার ৮৫ ভোট। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪। ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৪১৬। এতে ৬০.৮৩ শতাংশ ভোট পড়েছেন।
সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ৯৫ ভোট। না ভোট পড়েছে ৮৬ হাজার ৫৭৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮। ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১। এতে ৬৯.৪১ শতাংশ ভোট পড়েছে।
সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৮৯৪ ভোট। না ভোট পড়েছে ৮০ হাজার ৮৫৮ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭। ভোট পড়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯৬ ভোট। এতে ৬৭.৫১ শতাংশ ভোট পড়েছে।
সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৩৭৯ ভোট। না ভোট পড়েছে ৯০ হাজার ৩০৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১। ভোট পড়েছে ৩ লাখ ২৭ হাজার ২৭৪। এতে ৭০.০০ শতাংশ ভোট পড়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১শত ৩০ ভোট। না ভোট পড়েছে ৭০ হাজার ৪শত ২৭ ভোট। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৬১। ভোট পড়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৩। এতে ৫৯.৬০ শতাংশ ভোট পড়েছে।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৩শত ৯৮ ভোট। না ভোট পড়েছে ৭৯ হাজার ৯শত ৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬। এতে ৪৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
ভোট গণনা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, জেলার ৬টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। ৫টি আসনে বিএনপি ও ১ আসনে জামায়াত প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। জেলায় প্রতিটি আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।