মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো নগর জামায়াতে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো নগর জামায়াতে নেতৃবৃন্দ

রাজশাহী সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমানকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী নেতৃবৃন্দ।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় তাঁর নিজ বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।